“শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি”- এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে শহরের চিত্রলেখা মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চাঁদপুরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও তার কঠোর প্রয়োগ, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়া এবং বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে রাষ্ট্র লাভবান হবে। বর্জ্য ব্যবস্থাপনার মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার না করে তাদের বিদ্যালয়ে পাঠানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সনাক চাঁদপুরের সভাপতি আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত এবং ইয়েস গ্রুপের সাবেক দলনেতা মো. আবু হানিফ সুজিব ভূঁইয়া। সভায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় ও লেডী দেহলভী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিআইবির পক্ষ থেকে এ সময় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা, সিটি করপোরেশন ও পৌরসভার নজরদারি বাড়ানো এবং শিশুশ্রম বন্ধে একটি বিশেষ হটলাইন চালু করা। বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুদের নিয়োগ বন্ধে বিদ্যমান শ্রম আইনের কঠোর প্রয়োগ দাবি করেন।
/

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন