সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়তে সুন্দরগঞ্জে মানববন্ধন

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

মাদকমুক্ত সমাজ গড়তে সুন্দরগঞ্জে মানববন্ধন
সুন্দরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকের ভয়াবহতা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে সামাজিক সংগঠন ‘মানবতার দিশারী’র উদ্যোগে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে এলাকার সচেতন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রায় ১ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, সদস্যসচিব সাগীর খান, বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের পরিচালক আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, শিক্ষার্থী আমানুল্লাহ আমান ও মানবতার দিশারীর দপ্তর সম্পাদক সাদিক।

বক্তারা বলেন, সুন্দরগঞ্জসহ পুরো উপজেলায় মাদকের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ সময় তারা মাদক ব্যবসায়ীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়ার আহ্বান জানান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাদক নির্মূলে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে সুন্দরগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত