সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর অপপ্রচার, গুজব ও চরিত্রহননমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসতুরা আমিনা। তিনি বলেন, অপপ্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী সবাইকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় দুর্গাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন ও কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী। এ ছাড়া দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু ও আব্দুল আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা উচিত নয়। ভুয়া আইডি ও ডিপফেক প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তারা। সভায় সাইবার নিরাপত্তা জোরদার, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মাসতুরা আমিনা আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অপপ্রচার প্রতিরোধে আইনি কাঠামোর আওতায় থেকে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
/

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন