ফোনের স্ক্রিন স্ক্রল করতে করতে আচমকাই চোখে পড়ে কোনো একটি পোস্ট - কারো ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট, গোপন ছবি, বা পরিচিত কারো অপকর্মের বিবরণ। কয়েক মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে শেয়ার, মন্তব্য আর প্রতিক্রিয়ার বানে। এটাই আজকের 'অনলাইন এক্সপোজ' সংস্কৃতি - যেখানে একই ব্যক্তি একসঙ্গে বিচারক, সাক্ষী ও দণ্ড কার্যকরকারীর ভূমিকায় থাকেন।
সামাজিক
যোগাযোগমাধ্যম মানুষকে দিয়েছে এক ‘অভূতপূর্ব শক্তি’ - নিজের বক্তব্য তুলে ধরার এবং
অন্যায়ের প্রতিবাদ জানানোর। '#MeToo' আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দেশে যৌন
নিপীড়কদের পরিচয় উন্মোচন - এসব ক্ষেত্রে অনলাইন এক্সপোজ বাস্তব পরিবর্তন এনেছে।
যেখানে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে, সেখানে সাধারণ মানুষের সম্মিলিত
কণ্ঠস্বর কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে।
কিন্তু এই
একই অস্ত্র অনেক সময় ব্যবহৃত হচ্ছে প্রতিশোধ চরিতার্থ করার মাধ্যম হিসেবে।
বাংলাদেশসহ
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গত কয়েক বছরে ‘অনলাইন এক্সপোজের’ ঘটনা ‘উদ্বেগজনকভাবে’ বেড়েছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্যক্তিগত ছবি প্রকাশ করা, ব্যবসায়িক বিরোধে প্রতিপক্ষকে
অপদস্থ করতে মিথ্যা তথ্য ছড়ানো, বা পুরনো শত্রুতার বশে কারো সম্মানহানি করা - এসব
ঘটনা এখন প্রায় প্রতিদিনের বিষয়।
বিশেষজ্ঞদের
মতে, এর পেছনে কয়েকটি কারণ কাজ করছে। একটি স্ক্রিনশট বা ভিডিও সহজেই সম্পাদনা করা
যায়, কিন্তু ভাইরাল হওয়ার আগে তা যাচাই করার প্রবণতা প্রায় নেই। বহু মানুষ
একসঙ্গে কাউকে আক্রমণ করলে সেটিকেই 'সত্য' মনে হতে থাকে। মিথ্যা পোস্টের মাধ্যমে
কারো ক্ষতি হলেও বেশিরভাগ সময় এর জন্য কোনো জবাবদিহিতা থাকে না।
একবার কারো
নাম বা ছবি অনলাইনে ভাইরাল হলে তা মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যায়। মানসিক
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এক্সপোজের শিকার ব্যক্তিরা প্রায়ই তীব্র উদ্বেগ,
বিষণ্নতা এবং সামাজিক একাকীত্বে ভোগেন। অনেকে চাকরি হারান, পারিবারিক সম্পর্কে
ফাটল ধরে, এমনকি কেউ কেউ চিরতরে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেন।
সবচেয়ে
দুঃখজনক বিষয় হলো, পরবর্তীতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও সেই দায়মুক্তির খবর
কখনো সমান গতিতে ছড়ায় না।
প্রশ্ন উঠে
আসে - অনলাইন এক্সপোজ কি সত্যিই ন্যায়বিচার নিশ্চিত করে? আইন বিশেষজ্ঞদের মতে,
সামাজিক যোগাযোগমাধ্যম কোনো আদালত নয়। এখানে অভিযুক্তের পক্ষে কথা বলার সুযোগ
নেই, প্রমাণ যাচাইয়ের কোনো প্রতিষ্ঠানিক ব্যবস্থাও নেই। ফলে অনেক সময় বৈধ
অভিযোগও জনতার দ্বারা চালানো এক প্রকার সামাজিক শাস্তির রূপ নেয়।
আসল
অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইলে প্রমাণ সংরক্ষণ করে আইনি সহায়তা নেওয়াই সবচেয়ে
নিরাপদ ও কার্যকর উপায়। ডিজিটাল সুরক্ষা আইন বা সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ
দায়েরের সুযোগ এখন বিদ্যমান।
পোস্ট
করার আগে নিজেকে প্রশ্ন করুন
কাউকে
এক্সপোজ করার বা এমন কোনো পোস্ট শেয়ার করার আগে কয়েকটি বিষয় ভেবে দেখা দরকার।
তথ্যটি কি সঠিকভাবে যাচাই করা হয়েছে? এই পোস্ট আসলে ন্যায়বিচারের জন্য, নাকি
ব্যক্তিগত প্রতিশোধের তাড়নায়? এটি শেয়ার করার ফলে কোনো নিরাপরাধ ব্যক্তি
ক্ষতিগ্রস্ত হতে পারেন কি না? এবং এর ফলে নিজে কোনো আইনি জটিলতায় পড়তে পারেন কি
না?
ডিজিটাল দুনিয়ায় একটি পোস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। এই শক্তি যেমন অন্যায়ের মুখোশ উন্মোচন করতে পারে, ঠিক তেমনই একজন নিরপরাধ মানুষের জীবনও ধ্বংস করে দিতে পারে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন