বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ধারণা, তার ১৬ গোলের রেকর্ডটি বেশিদিন টিকে থাকার সম্ভাবনা খুবই কম। এর সবচেয়ে কাছাকাছি লিওনেল মেসি। ক্লোসার চাওয়া আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠুক তার রেকর্ডটি।
২৪ ম্যাচে ১৬ গোল করা ক্লোসার
চেয়ে মাত্র তিন গোল দূরে আছেন মেসি। রেকর্ড ব্যালন ডি’র জয়ীর পাশাপাশি এই রেকর্ড ভাঙার
সুযোগ আছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেরও; ১২টি গোল তার। বর্তমানে খেলে যাওয়াদের মধ্যে
ব্রাজিলের নেইমার ও পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর গোল আটটি করে।
ক্লোসার মনে হচ্ছে, রেকর্ডটি
মেসির নিজের করে নেয়ার সম্ভাবনাই বেশি। ৪৮ বছর বয়সী এই সাবেক জার্মান তারকা জার্মানির
পত্রিকা সাড্ডাসটুচে জেইটাংয়ে জানিয়েছেন নিজের প্রত্যাশা। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের
প্রতি মুগ্ধতার কথা উল্লেখ করে রেকর্ডটি ভাঙার জন্য তাকে আগাম অভিনন্দনও জানিয়ে রাখলেন
ক্লোসা।
‘আমার ধারণা, এই বিশ্বকাপেই রেকর্ডটি
ভেঙে যাবে। দল বেশি হওয়ায় ম্যাচও বেশি, গোল করার সুযোগও থাকে বেশি। আমার মনে হয়, এবার
আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর যাবে। এটা হলে দারুণ হবে, রেকর্ডটা একদিন ভাঙবেই। সেটা
করার জন্য মেসিকে স্বাগতম। আমি মেসির বড় ভক্ত, বরাবরই।’
আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ
গোলদাতা মেসি, ১১৭টি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় অবশ্য শীর্ষে
ক্রিস্তিয়ানো রোনালদো (১৪৩টি)।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন