সংবাদ

সুইডেনের দুরন্ত শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

সুইডেনের দুরন্ত শুরু

মেক্সিকোর মন্তেরেইতে ‘এফ’ গ্রুপের ম্যাচ গত রোববার সুইডেন জিতেছে ৫-১ গোলে। সুইডিশদের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। গোল পান আলেক্সান্দার ইসাক, ভিক্টর গিওকেরেস ও মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার একমাত্র গোলদাতা ওমর রেকিক।

ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সুইডেন। ম্যাচের মাত্র ৭ম ও ৩০তম মিনিটে গোল করে এগিয়ে যায় সুইডেন। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় তিউনিসিয়া। প্রথমার্ধের ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন ওমর রেকিক।

তবে বিরতির পর তিউনিসিয়ার রক্ষণভাগ ও অধিনায়কের এক হাস্যকর ভুলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দলটি। এরপর সুইডিশদের মুহুর্মুহু আক্রমণে আরও দুইবার বল জড়ায় তিউনিসিয়ার জালে। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রাহাম পটারের শিষ্যরা। এই বড় জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে উড়ন্ত সূচনা করলো সুইডেন।

চাকরি হারালেন তিউনিসিয়ার কোচ

সুইডেনের বিপক্ষে বড় হারের পর চাকরি হারালেন তিউনিসিয়া দলের কোচ সাবরি লামৌচি । ম্যাচের কয়েক ঘণ্টা পর, লামৌচিকে ছাঁটাই করার কথা জানায় তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

সুইডেনের দুরন্ত শুরু

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত