সংবাদ

ম্যাচ থামিয়ে পানির বিরতি মানতে পারছেন না ডাইক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:২৬ পিএম

ম্যাচ থামিয়ে পানির বিরতি মানতে পারছেন না ডাইক

উত্তর আমেরিকার গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেয়া হচ্ছে ‘হাইড্রেশন ব্রেক’ বা পনিপানের বিরতি। দুই অর্ধে তিন মিনিট করে খেলা বন্ধ রাখা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার মুখ খুললেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তার মতে, পানিপানের জন্য ম্যাচ বন্ধ রাখার কোনো দরকার নেই।

জাপান ম্যাচের পর তিনি বলেন, ‘পানিপানের বিরতি বেশ মজার একটা জিনিস। বিশ্বকাপে প্রায় সব ম্যাচই আমি দেখেছি। প্রতি বারই দেখেছি পানিপানের বিরতির সময় বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ব্যাপারটা একেবারেই পছন্দ নয় আমার। যারা নিরপেক্ষ ভাবে টিভি দেখতে বসেছেন তাদের কাছেও ব্যাপারটা সুখকর নয়। যদি খুব গরম থাকে তা হলে বিরতি দেয়া যেতেই পারে। তবে সব ম্যাচে এটার দরকার আছে বলে মনে করি না। অনেকেই এটা নিয়ে কথা বলেছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

ম্যাচ থামিয়ে পানির বিরতি মানতে পারছেন না ডাইক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

উত্তর আমেরিকার গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেয়া হচ্ছে ‘হাইড্রেশন ব্রেক’ বা পনিপানের বিরতি। দুই অর্ধে তিন মিনিট করে খেলা বন্ধ রাখা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার মুখ খুললেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তার মতে, পানিপানের জন্য ম্যাচ বন্ধ রাখার কোনো দরকার নেই।

জাপান ম্যাচের পর তিনি বলেন, ‘পানিপানের বিরতি বেশ মজার একটা জিনিস। বিশ্বকাপে প্রায় সব ম্যাচই আমি দেখেছি। প্রতি বারই দেখেছি পানিপানের বিরতির সময় বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ব্যাপারটা একেবারেই পছন্দ নয় আমার। যারা নিরপেক্ষ ভাবে টিভি দেখতে বসেছেন তাদের কাছেও ব্যাপারটা সুখকর নয়। যদি খুব গরম থাকে তা হলে বিরতি দেয়া যেতেই পারে। তবে সব ম্যাচে এটার দরকার আছে বলে মনে করি না। অনেকেই এটা নিয়ে কথা বলেছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত