সংবাদ

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেলিংহ্যাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:২২ পিএম

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেলিংহ্যাম

জুড বেলিংহ্যাম বিশ্বকাপে ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন জর্ডান হেন্ডারসন। থমাস টুখেলের দল ৬০ বছরের অপেক্ষার পর প্রথম বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

সাম্প্রতিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে কয়েকবার অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়। তবে চলমান বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে ইংল্যান্ড।

কানসাস সিটির বেস ক্যাম্পে কথা বলতে গিয়ে হেন্ডারসন বলেন, চোট-আঘাতে ভরা একটি মৌসুম কাটালেও আগামী কয়েক সপ্তাহে ২২ বছর বয়সী মিডফিল্ডার বেলিংহ্যাম বড় প্রভাব ফেলবেন। সাবেক লিভারপুল অধিনায়ক বলেন, ২০২০ সালে ১৭ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে রেয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় অসাধারণ উন্নতি করেছেন। ‘খেলোয়াড় এবং মানুষ হিসেবে সে তখন থেকে যতোটা বেড়ে উঠেছে, তা সত্যিই অবিশ্বাস্য। প্রথমবার তাকে খেলতে ও অনুশীলন করতে দেখে আমি তার সম্ভাবনা সম্পর্কে ভালো ধারণা পেয়েছিলাম। কিন্তু এতো অল্প বয়সে সে যা অর্জন করেছে, তাতে অনেকেই ভুলে যায় সে আসলে কতটা তরুণ। আমিও কখনও কখনও ভুলে যাই।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, তাকে নিয়ে যতই প্রশংসা করি কম হবে। মিডিয়ায় তাকে নিয়ে অনেক কিছু লেখা হয়। কখনও কখনও সেগুলো পড়তে আমার কষ্ট হয়, কারণ আমি জানি এই দলের ওপর তার প্রভাব কতটা বড় এবং মাঠের বাইরে সে কতটা ভালো সতীর্থ। সে আমাদের এমন কিছু দেয় যা সত্যিই বিশেষ কিছু।

আমার মনে হয়, আমাদের দলে প্রকৃত অর্থেই সে ‘এক্স-ফ্যাক্টর’। ক্যারিয়ারে সে বহু বড় মুহূর্তের নায়ক হয়েছে। বড় ম্যাচের খেলোয়াড় সে। টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাও তার রয়েছে। তাই এই বিশ্বকাপে বেলিংহ্যাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

মিডওয়েস্টে অবস্থিত ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটিতে দল পৌঁছানোর একদিন পর কথা বলতে গিয়ে হেন্ডারসন প্রধান কোচ থমাস টুখেলেরও প্রশংসা করেন।

ইংল্যান্ড আগামী বৃহস্পতিবার টেক্সাসে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এরপর তাদের প্রতিপক্ষ হবে ঘানা ও পানামা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেলিংহ্যাম

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত