বগুড়ার শেরপুরে ৫৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদীঘি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- রাজারদীঘি গুচ্ছগ্রামের তোতা মিয়ার স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) এবং তার বোন ফারুক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম (২৯)। এ ঘটনায় সাইফুর ইসলাম নামে অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদা ও মুর্শিদা দীর্ঘদিন ধরে এলাকায় সিন্ডিকেট করে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী তাদের ঘেরাও করে তল্লাশি চালান। এ সময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুর ইসলামের বাড়িতেও অভিযান চালায়। সেখান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলেও সাইফুর আগেই পালিয়ে যান।
এলাকাবাসী জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তারা নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন। এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এই সামাজিক প্রতিরোধ বজায় থাকবে।
পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মাদকসহ ২ নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “জনতা দুই নারী মাদক কারবারিকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক সাইফুর ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন