পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘কৃষি অনুষদের শিক্ষাক্রম আধুনিকীকরণ এবং বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে হিট (HEAT) উপ-প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের এএসপিএম অধ্যাপক ড. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি, তবে নিষ্ঠার সঙ্গে লক্ষ্য অর্জন সম্ভব। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি মাঠপর্যায়ে হাতে-কলমে কাজের মাধ্যমে সেই জ্ঞানকে দক্ষতায় রূপান্তর করে। এই দুইয়ের সমন্বয়েই প্রকৃত মানসম্মত স্নাতক (কোয়ালিটি গ্রাজুয়েট) তৈরি হয়।” তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ব্যবহারিক শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই কর্মশালায় কারিগরি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ। উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন অধ্যাপক ড. ইক্তিয়ার উদ্দিন। এ ছাড়া কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। কর্মশালায় আরও বক্তব্য দেন অধ্যাপক এটিএম সানাউল হক এবং অধ্যাপক ড. মো. কামরুল হাসান। শেষে প্রশিক্ষণের সারসংক্ষেপ তুলে ধরেন অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ।
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন