সংবাদ

খুলনায় গৃহকর্মী নির্যাতন, পুলিশ দম্পতি শ্রীঘরে

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

খুলনায় গৃহকর্মী নির্যাতন, পুলিশ দম্পতি শ্রীঘরে
ছবি : সংবাদ

খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ শারীরিক নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ওই বাসার বারান্দায় কিশোরীকে কান ধরে ওঠবস করানো হচ্ছিল। ওঠবস করতে দেরি হলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে কিশোরীর শরীরে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। এ দৃশ্য দেখে স্থানীয় এক সংবাদকর্মী ও নারী নেত্রীরা বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নির্যাতনের শিকার কিশোরীর মা নরসিংদী থেকে এসে আজ সকালে মামলাটি করেছেন। মামলায় ওই পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, হাত থেকে তরকারি পড়ে যাওয়ায় ওই কিশোরীর ওপর এমন অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময় ওই পুলিশ দম্পতি তাকে মারধর করেছেন বলে জানা গেছে। উদ্ধারের সময় কিশোরীর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

খুলনায় গৃহকর্মী নির্যাতন, পুলিশ দম্পতি শ্রীঘরে

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত