সংবাদ

৪০ বছর পর ১০ নম্বর জার্সি ছাড়াই বিশ্বকাপের মাঠে নামছে ব্রাজিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৫৭ এএম

৪০ বছর পর ১০ নম্বর জার্সি ছাড়াই বিশ্বকাপের মাঠে নামছে ব্রাজিল

ব্রাজিলিয়ান ফুটবল মানেই ছন্দ, সাম্বা জাদু আর মাঠ কাঁপানো ‘নাম্বার টেন’ জার্সির জাদুকর। পেলে, লিভেলিনো, জিকো, রিভালদো এবং রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক যুগের নেইমার জুনিয়র পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ১০ নম্বর জার্সি সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছে।

তবে বিশ্বকাপ ফুটব‌লে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। দীর্ঘ চার দশক পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনীসহ অন‌্য ম্যাচে কোনো ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।
​সবশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় ছাড়া মাঠে নেমেছিল ব্রাজিল। সেবার স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে হুট করেই তীব্র শারীরিক সমস্যায় পড়েন ব্রাজিলের তৎকালীন কিংবদন্তি জিকো।
ফলে জিকোকে ছাড়াই স্পেনের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল সেলেসাওদের। ১৯৮৬ সালের পর কেটে গেছে দীর্ঘ ৪০ বছর। এর মাঝে ১৯৯০ থেকে শুরু করে গত ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি আসরের ম্যাচে ব্রাজিলের একাদশে প্রথাগত ১০ নম্বর জার্সি পরিহিত কোনো না কোনো তারকা মাঠে ছিলেন।
​কিন্তু এবার কার্লো আনচেলোত্তির সম্পূর্ণ নতুনভাবে সাজানো কৌশল এবং চোটের কারণে নেইমারের অনুপস্থিতিতে আজকের একাদশে এমন কোনো ফুটবলার নেই, যিনি এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন। ট্যাকটিক্যাল কারণেই হোক বা ইনজুরির ধাক্কায়, চার দশক পর ব্রাজিলের ফুটবল ইতিহাসে যোগ হতে যাচ্ছে এই নতুন অধ্যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

৪০ বছর পর ১০ নম্বর জার্সি ছাড়াই বিশ্বকাপের মাঠে নামছে ব্রাজিল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ব্রাজিলিয়ান ফুটবল মানেই ছন্দ, সাম্বা জাদু আর মাঠ কাঁপানো ‘নাম্বার টেন’ জার্সির জাদুকর। পেলে, লিভেলিনো, জিকো, রিভালদো এবং রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক যুগের নেইমার জুনিয়র পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ১০ নম্বর জার্সি সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছে।

তবে বিশ্বকাপ ফুটব‌লে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। দীর্ঘ চার দশক পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনীসহ অন‌্য ম্যাচে কোনো ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।
​সবশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় ছাড়া মাঠে নেমেছিল ব্রাজিল। সেবার স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে হুট করেই তীব্র শারীরিক সমস্যায় পড়েন ব্রাজিলের তৎকালীন কিংবদন্তি জিকো।
ফলে জিকোকে ছাড়াই স্পেনের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল সেলেসাওদের। ১৯৮৬ সালের পর কেটে গেছে দীর্ঘ ৪০ বছর। এর মাঝে ১৯৯০ থেকে শুরু করে গত ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি আসরের ম্যাচে ব্রাজিলের একাদশে প্রথাগত ১০ নম্বর জার্সি পরিহিত কোনো না কোনো তারকা মাঠে ছিলেন।
​কিন্তু এবার কার্লো আনচেলোত্তির সম্পূর্ণ নতুনভাবে সাজানো কৌশল এবং চোটের কারণে নেইমারের অনুপস্থিতিতে আজকের একাদশে এমন কোনো ফুটবলার নেই, যিনি এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন। ট্যাকটিক্যাল কারণেই হোক বা ইনজুরির ধাক্কায়, চার দশক পর ব্রাজিলের ফুটবল ইতিহাসে যোগ হতে যাচ্ছে এই নতুন অধ্যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত