সংবাদ

বায়ুদূষণে রিয়াদ শীর্ষে, ঢাকার অবস্থান কত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

বায়ুদূষণে রিয়াদ শীর্ষে, ঢাকার অবস্থান কত
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। তবে স্বস্তির খবর হলো, দূষিত ১০টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম নেই। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে এই চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সংস্থাটির লাইভ আপডেট অনুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে রিয়াদ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৬০। এছাড়া ১৫৫ স্কোর নিয়ে কাতারের দোহা তৃতীয় এবং ১৫৩ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ স্থানে অবস্থান করছে।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে বাহরাইনের মানামা (১৫২), উগান্ডার কাম্পালা (১৪৮), কুয়েত সিটি (১২৯), দুবাই (১২২), যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড (১১৭) এবং ব্রাজিলের সাও পাওলো (১১২)।

অন্যদিকে, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ঢাকা মঙ্গলবার (৪ আগস্ট) বায়ুদূষণে ২৯তম অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৭৭। এই স্কোরকে সাধারণত ‘মধ্যম’ বা সহনীয় পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ বলা হয়। আজ ঢাকার স্কোর ১০০-এর নিচে থাকায় বাতাসের মানকে মোটামুটি সন্তোষজনক মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

বায়ুদূষণে রিয়াদ শীর্ষে, ঢাকার অবস্থান কত

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত