সংবাদ

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল উদ্ধার

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:২২ পিএম

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল উদ্ধার
ছবি : সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নেতাকর্মীরা দুদলী গ্রামে বিএনপির কার্যালয়ে গিয়ে সেখানে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান। পরে কার্যালয়ের পাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। এতে ভেতরে থাকা আসবাবসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নেতাকর্মীরা দুদলী গ্রামে বিএনপির কার্যালয়ে গিয়ে সেখানে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান। পরে কার্যালয়ের পাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। এতে ভেতরে থাকা আসবাবসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত