সংবাদ

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:২৪ পিএম

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নাম এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরার ডগাই এলাকায় বসবাস করতেন এবং পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দুলাল মিয়া ভ্যানে করে ফ্রিজের পরিত্যক্ত মালামাল (ওয়েস্টেজ) পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক তার ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নাম এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরার ডগাই এলাকায় বসবাস করতেন এবং পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দুলাল মিয়া ভ্যানে করে ফ্রিজের পরিত্যক্ত মালামাল (ওয়েস্টেজ) পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক তার ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত