সংবাদ

শ্যামনগরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম

শ্যামনগরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত নূর হোসেন গাজী দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। আহত ব্যক্তির নাম জহির হোসেন (৪০)। তিনি একই এলাকার হাসান গাজীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা দেড়টার দিকে নূর হোসেন মালঞ্চ নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময় নদীর পাড়ে অবস্থানকালে বজ্রপাতের আঘাতে জহির হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শ্যামনগর থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

শ্যামনগরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত নূর হোসেন গাজী দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। আহত ব্যক্তির নাম জহির হোসেন (৪০)। তিনি একই এলাকার হাসান গাজীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা দেড়টার দিকে নূর হোসেন মালঞ্চ নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময় নদীর পাড়ে অবস্থানকালে বজ্রপাতের আঘাতে জহির হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শ্যামনগর থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত