সংবাদ

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্তে বিএনপি লড়াই করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না। আর জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রই বিশ্বাস করে না।’

স্থানীয়দের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশব্যাপী খাল কাটা কর্মসূচিও শুরু হয়েছে।’

পরে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় স্থানীয়দের দুর্ভোগের খোঁজখবর নেন। উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্তে বিএনপি লড়াই করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না। আর জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রই বিশ্বাস করে না।’

স্থানীয়দের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশব্যাপী খাল কাটা কর্মসূচিও শুরু হয়েছে।’

পরে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় স্থানীয়দের দুর্ভোগের খোঁজখবর নেন। উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত