সংবাদ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে, রুমিনের প্রশ্নের জবাব দিলেন না ফখরুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে, রুমিনের প্রশ্নের জবাব দিলেন না ফখরুল

স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, স্থানীয় সরকার মন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারাহান। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সংসদে এ কথাও জানতে চেয়েছেন রুমিন।

জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। তবে এ নির্বাচনে আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করতে পারবেন কিনা, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এমপি রুমিন ফারহানা বলেন, “কেউ বলছেন, এ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে না। কেউ বলছেন, দলীয় প্রতীকে হবে না বলে ‘ক্লিন ইমেজের’ যারা আছেন, তারা অংশ নিতে পারবেন।”

রুমিন বলেন, “স্থানীয় সরকারমন্ত্রী এ বিষয়গুলো পরিষ্কার করলে সবার বুঝতে সুবিধা হতো। স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্য সুবিধা হতো।”

স্বতন্ত্র এই এমপি বলেন, “ইতিমধ্যে প্রতিটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারা সবাই দলীয়ভাবে মনোনীত। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার চার মাসের মতো ক্ষমতায় এসেছে, এরপরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু জানতে পারিনি।”

রুমিন ফারহানা বলেন, “সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম, এ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ পাওয়া প্রশাসকদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।”

পরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যে সিদ্ধান্তে একমত হয়েছি, সেই সিদ্ধান্তে আমরা যথাযসময়ে নির্বাচন করতে পারব।”

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে, রুমিনের প্রশ্নের জবাব দিলেন না ফখরুল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত