বিশ্বকাপ চলার মাঝেই বিপদে পড়লেন মরক্কোর ফুটবলার আশরফ হাকিমি। প্রতিযোগিতা শেষ হলেই ছুটতে হবে আদালতে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই মামলার জন্য তাকে আদালতে হাজিরা দিতে হবে। হাকিমি গোড়া থেকেই এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। বার বার বলেছেন, তিনি কোনো ভুল করেননি।
২০২৩-এর ফেব্রুয়ারিতে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা। দাবি করেন, নিজের বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করেছেন মরক্কোর ফুটবলার। সেই সময় হাকিমির স্ত্রী এবং দুই সন্তান দুবাইয়ে ছিলেন। কোনো মতে হাকিমির বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে দিনই থানায় অভিযোগ করেন ওই মহিলা। হাকিমি এখন জামিনে রয়েছেন।
হাকিমি নিজে সমাজমাধ্যমে লিখেছেন, ‘বিচার আমার চোখের দিকে চেয়ে বলেছে, ‘তুমি যদি বিখ্যাত না হতে, তা হলে তোমার বিরুদ্ধে মামলাই হতো না’। অনেক বছর ধরে চুপ করে আছি। ভেবেছিলাম সম্মান রাখলে, ধৈর্য রাখলে এবং বিচারব্যবস্থার উপরে ভরসা রাখলে সঠিক সিদ্ধান্তই নেয়া হবে। আজ এমন গল্প চারদিকে ছড়ানো হচ্ছে যা আমাকে, আমার পরিবারের উপর প্রভাব ফেলছে। মনে হচ্ছে আমি খুব সহজ একটা লক্ষ্যবস্তু।’

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন