সংবাদ

​আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৪৪ পিএম

​আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

​আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির বিভিন্ন তৎপরতার প্রেক্ষাপটে রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। আজ সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত এসব জেলায় সেনাসদস্যরা নিয়োজিত থাকবেন।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ঢাকা ছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ জেলা ও মেট্রোপলিটন এলাকায় সেনা মোতায়েন করা হচ্ছে। জেলাগুলো হলো, ​নারায়ণগঞ্জ, ​গাজীপুর, ​গোপালগঞ্জ, ​ফরিদপুর ও ​চট্টগ্রাম।

​মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

​"ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"

​সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

​আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত