সংবাদ

ইসলামী ব্যাংক নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৫১ পিএম

ইসলামী ব্যাংক নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

​ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য জানান।

​মুখপাত্র বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব পড়বে পুরো ব্যাংকিং খাতের ওপর। তাই ব্যাংকটির সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যে একটি সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

​আজ সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে ‘ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা একটি অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ দ্রুত পুনর্গঠনের দাবি জানান।

​বিক্ষোভকারীরা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। অন্যথায় তারা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

​ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বিতর্কিত 'এস আলম গ্রুপ'-এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না।

​২০১৭ সালের আগে যারা ব্যাংকটির প্রকৃত মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের পরিচালনা পর্ষদে পুনর্বহাল করতে হবে।

​উল্লেখ্য, গত ১ জুন থেকে সদ্যবিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে এই আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন পরিচালনা পর্ষদ দ্রুত গঠন ও এস আলমের শেয়ার পুরনো মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি।

​আন্দোলনের মুখে গত ১৩ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ব্যাংকটির সার্বিক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত