সংবাদ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:৪২ পিএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

​ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। আজ সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

​২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার মো. বদিউজ্জামান তপাদারকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিল।

​পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলেন।

​তবে পদত্যাগের কারণ হিসেবে তিনি তার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করেছেন। ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে এই পদত্যাগপত্র দাখিল করেছেন বলে জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

​ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। আজ সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

​২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার মো. বদিউজ্জামান তপাদারকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিল।

​পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলেন।

​তবে পদত্যাগের কারণ হিসেবে তিনি তার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করেছেন। ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে এই পদত্যাগপত্র দাখিল করেছেন বলে জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত