সংবাদ

রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:১৪ পিএম

রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত
ছবি : সংবাদ

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) গভীররাতে টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আবুল হোসেন মণ্ডল (৪৫)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মণ্ডলের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের বুড়িমারী থেকে বাঁশবোঝাই করে ট্রাকটি বরগুনার দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে হঠাৎ পেছনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আবুল হোসেন মারা যান।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) গভীররাতে টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আবুল হোসেন মণ্ডল (৪৫)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মণ্ডলের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের বুড়িমারী থেকে বাঁশবোঝাই করে ট্রাকটি বরগুনার দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে হঠাৎ পেছনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আবুল হোসেন মারা যান।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত