সংবাদ

লখনউতে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন: কোচিং সেন্টারের ১৫ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৩৩ এএম

লখনউতে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন: কোচিং সেন্টারের ১৫ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের লখনউ শহরের আলিগঞ্জ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন ছাত্র প্রাণ হারিয়েছে। সোমবার বিকেলে লাগা এই আগুনে আরও বহু শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওই ভবনে একটি কোচিং সেন্টার ও অ্যানিমেশন ট্রেনিং সেন্টার থাকায় দুর্ঘটনার সময় সেখানে প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত ছিল। আগুন লাগার পর পুরো ভবনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থী জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ে গুরুতর জেনাক্রান্ত হয়।

​ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৪টি ইঞ্জিনসহ এনডিআরএফ, এসডিআরএফ ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল যৌথভাবে কাজ শুরু করে। তবে ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে উদ্ধার কার্যক্রম চালাতে বেশ বেগ পেতে হয়। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, ২১ থেকে ২২ জন শিশুকে সেখানে আনা হয়েছিল, যাদের মধ্যে ১৫ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

​উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজে গতি আনতে নিজে ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "এই ঘটনার পূর্ণ তদন্ত হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।" ভবনটিতে পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লখনউতে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন: কোচিং সেন্টারের ১৫ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ভারতের উত্তরপ্রদেশের লখনউ শহরের আলিগঞ্জ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন ছাত্র প্রাণ হারিয়েছে। সোমবার বিকেলে লাগা এই আগুনে আরও বহু শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওই ভবনে একটি কোচিং সেন্টার ও অ্যানিমেশন ট্রেনিং সেন্টার থাকায় দুর্ঘটনার সময় সেখানে প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত ছিল। আগুন লাগার পর পুরো ভবনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থী জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ে গুরুতর জেনাক্রান্ত হয়।

​ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৪টি ইঞ্জিনসহ এনডিআরএফ, এসডিআরএফ ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল যৌথভাবে কাজ শুরু করে। তবে ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে উদ্ধার কার্যক্রম চালাতে বেশ বেগ পেতে হয়। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, ২১ থেকে ২২ জন শিশুকে সেখানে আনা হয়েছিল, যাদের মধ্যে ১৫ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

​উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজে গতি আনতে নিজে ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "এই ঘটনার পূর্ণ তদন্ত হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।" ভবনটিতে পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত