সংবাদ

নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:০১ এএম

নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর নরওয়ে। নাটকীয় ম্যাচ শেষে ৩-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। টানা দুই জয়ে ৬ পয়েণ্ট নিয়ে টেবিলের শীর্ষে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা এবং তার ফল পায় ১৪ মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ফ্রান্স।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৫-তে উন্নীত করেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির ১৮ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র ৩ গোল দূরে অবস্থান করছেন।

অন্যদিকে, পিছিয়ে পড়ার পর ইরাকও কয়েকটি আক্রমণ সাজানোর চেষ্টা করলেও ফ্রান্সের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১–০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধের মাঝামাঝি সময়েই শুরু হয় বৃষ্টি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেটি রূপ নেয় বজ্রপাতে। ফুটবলারদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। 

ম্যাচের ৫৪তম মিনিটে বড় ভুল করে বসে ইরাক। ইরাকের ডিফেন্ডার জায়েদ তাহসিন পাস দেন গোলরক্ষকের কাছে। কিন্তু সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি গোলরক্ষক। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে যান ওসমান দেম্বেলে। তিনি পাস দেন এমবাপ্পের কাছে। প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে।

ম্যাচের ৫৮তম মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। তবে সেটি আটকে দেন গোলরক্ষক। মাইকেল ওলিসের পাস থেকে শট নিয়েছিলেন ওসমান দেম্বেলে। কিন্তু সেটি আটকে দেন গোলরক্ষক। 

ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ান দেম্বেলে।  মাঝমাঠে বল পেয়ে একাই বল নিয়ে বক্সের সামনে চলে যান মাইকেল ওলিসে। দারুণভাবে পাস বাড়ান দেম্বেলেকে। কোনাকুনি শটে ইরাকের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েছিল ইরাক। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। আলি আল হামাদির হেড চলে যায় বাইরে দিয়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত