সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ট্রাম্পের ঘোষনা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:১৮ এএম

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ট্রাম্পের ঘোষনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখন পুরোপুরি উন্মুক্ত রয়েছে। এই পথ দিয়ে আগের চেয়ে আরও বেশি তেল পরিবহন করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল সোমবার (২২ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি এখন ভালো রয়েছে এবং এ বিষয়ে ইরানও ইতিবাচক ভূমিকা পালন করছে।

তিনি জানান, ইরানের সঙ্গে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে আলোচনা চলছে এবং এ বিষয়ে অগ্রগতি হচ্ছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো চুক্তির মাধ্যমে ইরানের যেসব অর্থ ছাড় করা হবে, তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্যপণ্য কেনার কাজে ব্যবহার করা যাবে।

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে সৃষ্ট কিছু আন্তর্জাতিক ইস্যুর সমাধানেও কাজ করছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তারা দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করেনি। পাশাপাশি নতুন কোনো পারমাণবিক প্রতিশ্রুতিও ইরান গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ট্রাম্পের ঘোষনা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখন পুরোপুরি উন্মুক্ত রয়েছে। এই পথ দিয়ে আগের চেয়ে আরও বেশি তেল পরিবহন করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল সোমবার (২২ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি এখন ভালো রয়েছে এবং এ বিষয়ে ইরানও ইতিবাচক ভূমিকা পালন করছে।

তিনি জানান, ইরানের সঙ্গে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে আলোচনা চলছে এবং এ বিষয়ে অগ্রগতি হচ্ছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো চুক্তির মাধ্যমে ইরানের যেসব অর্থ ছাড় করা হবে, তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্যপণ্য কেনার কাজে ব্যবহার করা যাবে।

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে সৃষ্ট কিছু আন্তর্জাতিক ইস্যুর সমাধানেও কাজ করছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তারা দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করেনি। পাশাপাশি নতুন কোনো পারমাণবিক প্রতিশ্রুতিও ইরান গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত