সংবাদ

​চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

​চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

​চার দিনের চীন সফরের শেষ দিনে আজ বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়) এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সংবাদমাধ্যমকে জানান, চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের মানুষের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও সুসংহত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।

​তিনি আরও বলেন: ​"আগামীতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক—সব ক্ষেত্রেই এই সফর দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।"

​আজ শুক্রবার বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে:

সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিশেষ সাক্ষাৎ।

​সকালে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথে গ্রেট হলে সাক্ষাৎ।

​বেইজিংয়ে চীনের ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন।

​সফর শেষে আজ শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

​৪ দিনের এই গুরুত্বপূর্ণ চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন:

​পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা, যাদের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন।

গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান। সেখান থেকে গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ানে দুই দিনের বিভিন্ন কর্মসূচি শেষ করে গত বুধবার বিকেলে তিনি বেইজিংয়ে এসে পৌঁছান। গতকাল চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে সফল বৈঠকের পর আজ সফরের শেষ দিনে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

​চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত