সংবাদ

নিয়মরক্ষার ম্যাচেও দুর্দান্ত আলবিসেলেস্তেরা: প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৫৩ এএম

নিয়মরক্ষার ম্যাচেও দুর্দান্ত আলবিসেলেস্তেরা: প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে

আগেভাগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল কেবলই নিয়মরক্ষার। আর এমন এক সমীকরণের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিসহ একাদশে ৯টি বড় পরিবর্তন এনে মাঠে নামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে চেনা তারকাদের অনুপস্থিতিতেও মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখেনি স্কালোনির শিষ্যরা। ম্যাচের প্রথম আধা ঘণ্টার মধ্যেই প্রতিপক্ষের জালে ২ গোল দিয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা।
​অস্ট্রিয়ার বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশ থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের শুরুর একাদশে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি।
কোচের আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেয়নি নতুন রূপের এই দল। ম্যাচের ১৯তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দেন জিওভানি লো সেলসো। এর ঠিক ১১ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।
উল্লেখ্য, এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা এবং পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

নিয়মরক্ষার ম্যাচেও দুর্দান্ত আলবিসেলেস্তেরা: প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

আগেভাগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল কেবলই নিয়মরক্ষার। আর এমন এক সমীকরণের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিসহ একাদশে ৯টি বড় পরিবর্তন এনে মাঠে নামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে চেনা তারকাদের অনুপস্থিতিতেও মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখেনি স্কালোনির শিষ্যরা। ম্যাচের প্রথম আধা ঘণ্টার মধ্যেই প্রতিপক্ষের জালে ২ গোল দিয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা।
​অস্ট্রিয়ার বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশ থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের শুরুর একাদশে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি।
কোচের আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেয়নি নতুন রূপের এই দল। ম্যাচের ১৯তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দেন জিওভানি লো সেলসো। এর ঠিক ১১ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।
উল্লেখ্য, এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা এবং পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত