আজ ১ জুলাই (বুধবার) ‘ব্যাংক হলিডে’। অর্ধবার্ষিক সমাপনী হিসাব-নিকাশের কারণে আজ দেশের সব তফসিলি ব্যাংকে সাধারণ গ্রাহকদের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের সঙ্গে মিল রেখে দেশের শেয়ারবাজারের সব ধরনের লেনদেনও আজ বন্ধ রাখা হয়েছে।
তবে ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকদের জরুরি প্রয়োজনে এটিএম বুথ, কার্ডের মাধ্যমে লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন—বিকাশ, রকেট, নগদ স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। তবে আন্তঃব্যাংক নিষ্পত্তির ওপর নির্ভরশীল কিছু ডিজিটাল সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
আজ ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। পাশাপাশি চেক ক্লিয়ারিং, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। তবে সেখানে সাধারণ গ্রাহকদের কোনো সেবা দেওয়া হবে না। কর্মকর্তা-কর্মচারীরা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ এবং জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করার কাজ করবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরের ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর এই দুই দিন বাংলাদেশে 'ব্যাংক হলিডে' পালন করা হয়। এর মধ্যে ১ জুলাই অর্ধবার্ষিক সমাপনী এবং ৩১ ডিসেম্বর বছর শেষের বার্ষিক হিসাব-নিকাশ চূড়ান্ত করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। হিসাব মেলাতেই মূলত এই দুই দিন গ্রাহক পর্যায়ে লেনদেন বন্ধ রাখা হয়।
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে যথারীতি স্বাভাবিক নিয়মে ব্যাংকের সব ধরনের লেনদেন ও গ্রাহক সেবা চালু হবে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন