মেক্সিকো ৪০ বছর পর বিশ্বকাপে নকআউটের ম্যাচ জেতা পর সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন উৎসব করতে। তা করতে গিয়েই মৃত্যু হয় তিন সমর্থকের। গতকাল ভোরে মেক্সিকো সিটিতে এই ঘটনা ঘটেছে। অ্যাজটেকা স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ হারায় মেক্সিকো। তারপরেই এই ঘটনা ঘটে।
শহরের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’
এলাকায় এই ঘটনা ঘটেছে। দেশের জয়ের পর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে উৎসব করছিলেন। তখনই দমবন্ধ হয়ে মৃত্যু
হয় তিন জনের। পাসেয়ো দে লা রিফর্মা এলাকার বিভিন্ন অবস্থান থেকে তিন জনকে উদ্ধার করে
হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত্যু হয়। শহরের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো
হয়েছে, ৪৪ বছরের এক ব্যক্তি এবং ১৯ বছরের এক তরুণীকে কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালু
রাখার আপ্রাণ চেষ্টা করা হয়। তারপরেও বাঁচানো যায়নি। পরের দিকে ৪৮ বছরের একটি মহিলার
দেহ উদ্ধার করে পুলিশ। তিনি হাসপাতালে যাওয়ার পথেই মারা যান।
মেক্সিকো সিটির মেয়র ক্লাবা ব্রুগাদা
মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বাকি সমর্থকদের দায়িত্ব, যত্ন
এবং সহানুভূতি নিয়ে উৎসব
করার অনুরোধ করেছেন।
মেক্সিকো সিটিতে প্রায় দু’কোটি
মানুষের বাস । কোনো উৎসব
বা কোনো খেলায় দেশ জিতলে তারা ওই অঞ্চলেই উৎসব করতে আসেন। এ দিন প্রচুর মানুষ জড়ো হওয়ায় সামলানো যায়নি।
ভিড়ের চোটেই দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন