সংবাদ

সুনামগঞ্জে ২ আওয়ামী লীগ নেতা আটক

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ পিএম

সুনামগঞ্জে ২ আওয়ামী লীগ নেতা আটক

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু ও অ্যাডভোকেট সামীম আহমদ।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে একদল আইনজীবী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, ওই ঘটনার জের ধরেই তাদের আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

সুনামগঞ্জে ২ আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু ও অ্যাডভোকেট সামীম আহমদ।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে একদল আইনজীবী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, ওই ঘটনার জের ধরেই তাদের আটক করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত