সংবাদ

আবারও বড় পর্দায় ফিরছেন বর্ষণ-শার্লিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

আবারও বড় পর্দায় ফিরছেন বর্ষণ-শার্লিন

২০২০ সালে মুক্তি পাওয়া ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন এই জুটি। এবার তারা একসঙ্গে দেখা যাবে নতুন সিনেমা ‘সন্দেশ’-এ।

বিশেষ করে বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকা শার্লিন ফারজানার জন্য এই সিনেমাটি হয়ে উঠছে তার প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। সৈকত রায় পরিচালিত ‘সন্দেশ’ সিনেমার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে।

নির্মাতা জানিয়েছেন, ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে এগিয়ে নেওয়া হচ্ছে। একইসঙ্গে আগামী বছর দেশে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনাও রয়েছে। নির্মাতা সৈকত রায় জানান, গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া শুটিং এখন প্রায় সম্পূর্ণ। বর্তমানে চলছে ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। কিছু অংশের প্যাচওয়ার্ক শুটিং বাকি থাকলেও আগামী দুই মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

তিনি আরও জানান, ‘সন্দেশ’ সিনেমার যাত্রা শুরু করা হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে। কাজ শেষ হওয়ার পর ছবিটি বিভিন্ন উৎসবে পাঠানো হবে এবং পরে পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছর দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছেন একজন লেখক, যিনি চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শার্লিন ফারজানাকে। এছাড়া বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘সন্দেশ’ মূলত একজন লেখকের পারিবারিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প। একইসঙ্গে মানুষের ভেতরের লোভ, লালসা এবং মুখোশধারী জীবনের বাস্তবতা সিনেমাটিতে উঠে আসবে। পুরো গল্পটি ঢাকা শহরকে কেন্দ্র করে নির্মিত একটি পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

আবারও বড় পর্দায় ফিরছেন বর্ষণ-শার্লিন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত