খ্যাতনামা গিটারিস্ট সাকিল মোহাম্মদ দীপন এবার নতুনভাবে আলোচনায় এসেছেন তার সংগীত-নির্ভর আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘মেলোডি মোমেন্টস’-এর মাধ্যমে। গুণী এই সংগীতশিল্পী দেশে-বিদেশে একজন দক্ষ গিটারিস্ট হিসেবে যেমন পরিচিত, তেমনি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশ বেতারে গিটারিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন সফল অনুষ্ঠান
পরিকল্পনাকারী ও উপস্থাপক হিসেবেও দীপনের রয়েছে আলাদা পরিচিতি। সদালাপী, বিনয়ী ও হাস্যোজ্জ্বল
এই শিল্পী ইতোমধ্যে বিভিন্ন সম্মাননাও অর্জন করেছেন। দীপনের পরিকল্পনা ও সহ-উপস্থাপনায়
জিটিভিতে কয়েক মাস আগে শুরু হয় আড্ডাভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘মেলোডি মোমেন্টস’।
প্রতি সোমবার রাত সাড়ে ৮টায় প্রচারিত এই অনুষ্ঠানে সংগীত, স্মৃতি ও আড্ডার ভিন্নমাত্রিক
সংমিশ্রণ তুলে ধরা হয়। এই আয়োজনেই সম্প্রতি অতিথি হিসেবে অংশ নেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী
অনুপমা মুক্তি।
অনুষ্ঠানে তিনি
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করেন
‘চোখে চোখে কথা বলো’ এবং ‘আজ গুনগুন কুঞ্জে আমার’ গান দুটি। এছাড়া বাংলাদেশের জীবন্ত
কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান ‘তুমি আমার মনের মানুষ’ এবং ‘আমার মনের ভেতর
অনেক জ্বালা’ গানও পরিবেশন করেন তিনি।
পাশাপাশি নিজের
মৌলিক গান ‘তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল না কি তোমার মন’ও গেয়ে শোনান অনুপমা মুক্তি।
দীপন বলেন, অনুপমা মুক্তি দেশের একজন গুণী সংগীতশিল্পী। বিশেষ করে পুরোনো দিনের বাংলা
ও হিন্দি গান তার কণ্ঠে শ্রোতারা খুব পছন্দ করেন। তাই এই পর্বে আশা ভোঁসলে ও সাবিনা
ইয়াসমিনের গানগুলো বেছে নেওয়া হয়েছে।
অন্যদিকে অনুপমা মুক্তি জানান, ‘মেলোডি মোমেন্টস’-এ অংশ নিতে পেরে তিনি ভীষণ আনন্দিত। তার মতে, অনুষ্ঠানটির আড্ডা ও সংগীতের মেলবন্ধন সত্যিই উপভোগ্য। পাশাপাশি গুণী দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাওয়ার অভিজ্ঞতাও তার জন্য বিশেষ ছিল। নিজের মৌলিক গানটি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন