দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করে নিজেই যেন এক নতুন ঝড়ের ইঙ্গিত দিয়েছেন এই তারকা।
টিজারের ক্যাপশনে
শাকিব খান লিখেছেন, “একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।”
প্রায় ১ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন, স্টাইলিশ
ও বিধ্বংসী লুকে। টিজারে কনসার্ট মাতানো উপস্থিতি থেকে শুরু করে দুর্র্ধষ অ্যাকশন—সব
মিলিয়ে এক নতুন অবতারে হাজির হয়েছেন তিনি।
এতে স্পষ্ট, সিনেমাটি
গান, উন্মাদনা এবং অ্যাকশনের মিশেলে নির্মিত একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার, যেখানে
এক রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি
প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে ভক্তদের জন্য এটি হতে পারে ঈদের বড় আকর্ষণ।
সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত
এ ছবির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, আর সংলাপ রচনা
করেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার
কুন্ডু। পোশাক পরিকল্পনায় কাজ করেছেন সাফিয়া সাথী এবং মেকআপে ছিলেন অমিত আম্বেকার।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আব্দুল মামুন এবং সম্পাদনা করেছেন আনিস মাসুদ।
টিজারের শেষ অংশে একটি বার্তায় বলা হয়েছে, “এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।” এতে ধারণা করা হচ্ছে, সামনে আরও বড় চমক নিয়ে হাজির হবেন ‘রকস্টার’ খ্যাত শাকিব খান। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সিনেমাটি, বিশেষ করে শাকিব খানের নতুন লুক ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন