সংবাদ

সাত বছর পর পুলিশ রূপে সাইফ আলি খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:১১ পিএম

সাত বছর পর পুলিশ রূপে সাইফ আলি খান

দীর্ঘ সাত বছর পর আবারও পুলিশের চরিত্রে ফিরছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। জনপ্রিয় সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এ সারতাজ সিং চরিত্রে তার অভিনয় যে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল, সেই স্মৃতি আজও ভক্তদের মধ্যে তাজা।

এবার নতুন সিনেমা ‘কর্তব্য’-এর মাধ্যমে আবারও একই ঘরানার চরিত্রে ফিরছেন তিনি। আগামী ১৫ মে থেকে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে। টানটান উত্তেজনায় ভরপুর এই গল্পে একজন পুলিশ অফিসারের পেশাগত দায়িত্ব ও পারিবারিক নিরাপত্তার দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। ছবির প্রেক্ষাপট দেশের প্রত্যন্ত অঞ্চলে। এখানে দেখানো হয়েছে, আইন ও সত্য রক্ষার লড়াইয়ে একজন মানুষকে কতটা ত্যাগ ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়।

এই সিনেমায় সাইফ আলি খানকে দেখা যাবে একাধিক স্তরবিশিষ্ট ও চ্যালেঞ্জিং চরিত্রে। ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন পুলকিত।

সাইফ আলি খানের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন রসিকা দুগ্গাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন এবং মনীশ চৌধুরী। এছাড়া সাইফ আলি খানের আরও একটি কাজ ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে, যার নাম ‘হাম হিন্দুস্তানি’। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তিনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনের চরিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে সাইফ আলি খানের নতুন সিনেমা ‘হাইওয়ান’ চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

সাত বছর পর পুলিশ রূপে সাইফ আলি খান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত