সংবাদ

ছদ্দবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরানো হচ্ছে কুকুর

প্রকাশ : ২০ মে ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছদ্মবেশে কুকুর সরিয়ে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র! এর পেছনে আসলে কারা জড়িত? সিটি কর্পোরেশন নাকি অন্য কোনো অসাধু চক্র? আজিমপুর, হাজারীবাগ, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে রহস্যজনকভাবে কুকুর উধাও হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাণীপ্রেমীদের মারাত্মক অভিযোগ— কুকুরগুলো মেরে বিভিন্ন হোটেলে মাংস হিসেবে বিক্রি করা হচ্ছে! যদিও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাহলে সাধারণ মানুষের ছদ্মবেশে কুকুর চুরির নেপথ্যে আসল অপরাধী কে? বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রিপোর্ট: জাবির আহমেদ জিহাদ কণ্ঠ: মৌমিতা মাসিয়াত