সংবাদ

সাপাহারে ডিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:২৯ এএম

সাপাহারে ডিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
জব্দকৃত মাদকসহ গোয়েন্দা পুলিশের হেফাজতে আসামিরা। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৯ মে) রাত তিনটার দিকে উপজেলার সরলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল সরলী গ্রামের জনৈক ছানাউল্লাহর বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে তল্লাশি করা হয়। এ সময় আদাতলা গ্রামের জব্বারের (১৯) কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জব্বারের সহযোগী তিলোনী গ্রামের ছানাউল্লাহকেও (৪৫) গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ওই স্থানে গভীর রাতে মাদক কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাপাহারে ডিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নওগাঁর সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৯ মে) রাত তিনটার দিকে উপজেলার সরলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল সরলী গ্রামের জনৈক ছানাউল্লাহর বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে তল্লাশি করা হয়। এ সময় আদাতলা গ্রামের জব্বারের (১৯) কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জব্বারের সহযোগী তিলোনী গ্রামের ছানাউল্লাহকেও (৪৫) গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ওই স্থানে গভীর রাতে মাদক কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত