সংবাদ

স্পাইডার ম্যানের রাজত্ব, ভাঙলো অ্যাভাটারের রেকর্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

বক্স অফিসে স্পাইডার-ম্যানের রাজত্ব যেন থামছেই না! টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ টানা ৬ সপ্তাহ ধরে বক্স অফিসে শীর্ষস্থান দখল করে এক বিরল রেকর্ড গড়েছে। গত এক দশকের মধ্যে 'অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার'-এর পর এটিই প্রথম সিনেমা যা এত দীর্ঘ সময় এক নম্বরে টিকে আছে। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের 'দ্য ওডিসি' আছে দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে ২০১৩ সালের পর হলিউড তার সেরা গ্রীষ্মকালীন ব্যবসার মুখ দেখেছে। স্পাইডার-ম্যানের এই অভাবনীয় বক্স অফিস কালেকশন এবং হলিউডের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।