সংবাদ

কেন তোপের মুখে অভিনেত্রী বাঁধন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে অনাকাঙ্ক্ষিত হা/মলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সমর্থনের জেরেই প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ তাকে হেন/স্তা করে। ভেনিসের একটি পার্কে পরিবারের সাথে সময় কাটানোর সময় তাকে ঘিরে ধরে কটূক্তি, গায়ে পানীয় নিক্ষেপ ও মোবাইল ফোন ছুড়ে ফেলার ঘটনা ঘটে। আক্র/মণকারীরা নিজেদের প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক বলে দাবি করে এবং রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিস্তারিত জানিয়েছেন বাঁধন এবং ভেনিসের স্থানীয় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।