ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বিয়ে ও উপযুক্ত পাত্রী না পাওয়াকে ঘিরে উঠে এসেছে উদ্বেগজনক এক সামাজিক বাস্তবতা। মহারাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জলগাঁও জেলায় ৩৮৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ আত্মহ/ত্যা করেছেন। পুলিশের বিশ্লেষণে অন্তত ২৯টি ঘটনায় বিয়ের জন্য উপযুক্ত সম্পর্ক না পাওয়ার বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে। তবে এসব ঘটনার পেছনে এটিই একমাত্র কারণ নয় মাদ/কাসক্তি, হতাশা, পারিবারিক সংকট, ঋণ ও অন্যান্য সামাজিক-অর্থনৈতিক সমস্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহারাষ্ট্রে ২০ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের প্রায় ৩০ শতাংশ অবিবাহিত, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার প্রায় ১১ শতাংশ। কেন জলগাঁওয়ের অনেক পুরুষ বিয়ের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন? চাকরি, স্থায়ী আয়, নিজস্ব বাড়ি, শহরে বসবাসের সুযোগ, সামাজিক প্রত্যাশা, জাতপাত এবং নারী-পুরুষের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি কীভাবে এই সংকটকে প্রভাবিত করছে? এই ভিডিওতে জানুন মহারাষ্ট্রের জলগাঁওয়ের বিয়ের সংকটের পেছনের বাস্তবতা এবং এর সঙ্গে জড়িয়ে থাকা বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো।