সংবাদ

ভারত থেকে এল আরও ৫ হাজার টন ডিজেল

চিত্ত ঘোষ, দিনাজপুর
চিত্ত ঘোষ, দিনাজপুর
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

ভারত থেকে এল আরও ৫ হাজার টন ডিজেল
ছবি : সংবাদ

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন দিয়ে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলওয়ে হেড ডিপোতে পৌঁছেছে। গত দুদিনে (২৬ ও ২৭ মার্চ) এই ডিজেল আসে।

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক এস এম সালাউদ্দিন জানান, আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হবে। ৩০ মার্চ বিকেলের মধ্যে তা সংরক্ষণাগারে পৌঁছাবে।

উত্তরাঞ্চলের আট জেলায় কৃষি ও সেচের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছরের চুক্তি হয় বাংলাদেশের। সেই চুক্তির আওতায় পাইপলাইন দিয়ে ডিজেল আনা হচ্ছে।

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত পাইপলাইন স্থাপন করা হয়েছে। রেলপথ ও সড়কপথের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা।

চুক্তি অনুযায়ী, চলতি বছর ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৫ হাজার মেট্রিক টন করে মোট ১০ হাজার টন ডিজেল পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন ও ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

ভারত থেকে এল আরও ৫ হাজার টন ডিজেল

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন দিয়ে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলওয়ে হেড ডিপোতে পৌঁছেছে। গত দুদিনে (২৬ ও ২৭ মার্চ) এই ডিজেল আসে।

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক এস এম সালাউদ্দিন জানান, আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হবে। ৩০ মার্চ বিকেলের মধ্যে তা সংরক্ষণাগারে পৌঁছাবে।

উত্তরাঞ্চলের আট জেলায় কৃষি ও সেচের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছরের চুক্তি হয় বাংলাদেশের। সেই চুক্তির আওতায় পাইপলাইন দিয়ে ডিজেল আনা হচ্ছে।

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত পাইপলাইন স্থাপন করা হয়েছে। রেলপথ ও সড়কপথের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা।

চুক্তি অনুযায়ী, চলতি বছর ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৫ হাজার মেট্রিক টন করে মোট ১০ হাজার টন ডিজেল পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন ও ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত