লবণ
শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় প্রান্তিক
চাষীদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত
করতে সরকার বদ্ধপরিকর। উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে
লবণের ন্যায্য মূল্য নির্ধারণের লক্ষে কাজ শুরু হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষীদের জীবনমান
উন্নয়ন সংক্রান্ত এক বিশেষ সভা
শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “দেশে
লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ
চাষীদের স্বার্থ রক্ষায় সরকার উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে
লবণের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী
জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে
লবণ চাষীদের উৎপাদন খরচ নিবিড়ভাবে পর্যালোচনা
করছে। দেশে ইন্ডাস্ট্রিয়াল ও
ভোজ্য লবণের প্রকৃত চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা
যাচাই করা হচ্ছে। মন্ত্রী
উল্লেখ করেন যে, “যথাযথ
তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা
অনুযায়ী এমন ভাবে সিদ্ধান্ত
নেওয়া হবে যাতে দেশ
লবণ উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং
চাষীরা ক্ষতিগ্রস্ত না হয়।” মূলত
দেশি শিল্পের বিকাশ ও চাষীদের মুখে
হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য।
এদিকে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনা
নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার
পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক
সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয়।” তিনি স্পষ্টভাবে উল্লেখ
করেন যে, বাংলাদেশ সার্বভৌম
সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক
বজায় রাখে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের
রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের
ওপর কোনো প্রভাব ফেলে
না। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক
সজাগ রয়েছে বলে তিনি আশ্বস্ত
করেন।
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী কথিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে মন্ত্রী দেশবাসীকে সতর্ক করেন। তিনি বলেন, “অনেক ক্ষেত্রে পুরাতন ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরণের কোনো পরিস্থিতির সত্যতা বা নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ার মতো কোনো তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।” তিনি জনগণকে কোনো ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানান।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন