জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের পরিবার এবং আন্দোলনে আহতদের হাতে ‘স্মৃতি স্মারক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই)
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই
জাতীয় সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জুলাই-২৪
গণ-অভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর
কাছ থেকে প্রথম স্মৃতি স্মারকটি গ্রহণ করেন। এরপর পর্যায়ক্রমে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল
হোসেন, জুলাই আন্দোলনে গুরুতর আহত আল মিরাজ এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম
ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত
প্রতিনিধিদের হাতে প্রতীকীভাবে এই স্মারক তুলে দেওয়া হলেও ‘জুলাই স্মৃতি’ পরিবারের
সব সদস্যের জন্যই এই স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি
শহীদ পরিবার এবং আন্দোলনে আহতদের কাছে এই স্মারক পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে দেশের
জন্য আত্মত্যাগ করা বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং আহতদের দ্রুত
সুস্থতা ও পুনর্বাসনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন