সংবাদ

গোলখরায় সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ এএম

গোলখরায় সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার শেষ ষোলোর লড়াইটি নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল ছাড়াই শেষ হয়েছে। দুই দলের আক্রমণ ও পাল্টা-আক্রমণে টানটান উত্তেজনা থাকলেও প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও কেউ ডেডলক ভাঙতে পারেনি। গোল করার একাধিক সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা গোলপোস্টে জড়াতে ব্যর্থ হয়েছে উভয় পক্ষ।

​ম্যাচটিতে আক্রমণ ও বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানে সমান। ৯০ মিনিটের খেলায় মোট ১৩টি আক্রমণের মধ্যে কলম্বিয়া ৭টি এবং সুইজারল্যান্ড ৬টি আক্রমণ করেছে।
বল দখলের দিক থেকে সুইজারল্যান্ড ৫২ শতাংশ এবং কলম্বিয়া ৪৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছে। তবে লক্ষ্যে থাকা শটের সংখ্যায় উভয় দলই মাত্র দুটি করে শট নিতে সক্ষম হয়েছে।
​গোলশূন্য সমতায় ৯০ মিনিট শেষ হওয়ায় ম্যাচটি এখন অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে গড়িয়েছে। এই ম্যাচের জয়ী দল আগামী ১২ জুলাই সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে।
সেই ম্যাচের জন্য কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে। এখন দেখার বিষয়, অতিরিক্ত সময়ে কোনো দল গোলের দেখা পেয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

গোলখরায় সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার শেষ ষোলোর লড়াইটি নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল ছাড়াই শেষ হয়েছে। দুই দলের আক্রমণ ও পাল্টা-আক্রমণে টানটান উত্তেজনা থাকলেও প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও কেউ ডেডলক ভাঙতে পারেনি। গোল করার একাধিক সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা গোলপোস্টে জড়াতে ব্যর্থ হয়েছে উভয় পক্ষ।

​ম্যাচটিতে আক্রমণ ও বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানে সমান। ৯০ মিনিটের খেলায় মোট ১৩টি আক্রমণের মধ্যে কলম্বিয়া ৭টি এবং সুইজারল্যান্ড ৬টি আক্রমণ করেছে।
বল দখলের দিক থেকে সুইজারল্যান্ড ৫২ শতাংশ এবং কলম্বিয়া ৪৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছে। তবে লক্ষ্যে থাকা শটের সংখ্যায় উভয় দলই মাত্র দুটি করে শট নিতে সক্ষম হয়েছে।
​গোলশূন্য সমতায় ৯০ মিনিট শেষ হওয়ায় ম্যাচটি এখন অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে গড়িয়েছে। এই ম্যাচের জয়ী দল আগামী ১২ জুলাই সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে।
সেই ম্যাচের জন্য কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে। এখন দেখার বিষয়, অতিরিক্ত সময়ে কোনো দল গোলের দেখা পেয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত