চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষদের তালিকা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে এক নতুন পরিসংখ্যান। টুর্নামেন্টের এই দীর্ঘ যাত্রায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হয়নি লিওনেল স্কালোনির শিষ্যদের।
পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনার প্রতিপক্ষদের গড় ফিফা র্যাঙ্কিং ছিল ৩৮.৩। অর্থাৎ, র্যাঙ্কিংয়ের বিচারে আর্জেন্টিনা এই আসরে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলোর বিপক্ষে খেলেছে।
টুর্নামেন্টের শুরু থেকে আর্জেন্টিনার পথচলায় যেসব প্রতিপক্ষ তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে আলজেরিয়ার র্যাঙ্কিং ছিল ২৮, অস্ট্রিয়া ২৪, জর্ডান ৬৩, কেপ ভার্দে ৬৭, মিশর ২৯ এবং সামনে সুইজারল্যান্ড ১৯। এই ছয় দলের গড় র্যাঙ্কিংই আর্জেন্টিনার সহজ যাত্রার কথা জানান দিচ্ছে।
অন্য দলগুলোর ক্ষেত্রে চিত্র ছিল ভিন্ন। উদাহরণস্বরূপ, নরওয়ের প্রতিপক্ষদের গড় র্যাঙ্কিং ছিল মাত্র ১৯.৭, যা তাদের পথকে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলেছিল। এছাড়া বেলজিয়াম, মরক্কো, স্পেন ও ফ্রান্সের মতো দলগুলোকে বেশ শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলা করতে হচ্ছে।
তবে পরিসংখ্যান সহজ প্রতিপক্ষের দিকে ইঙ্গিত দিলেও নকআউট পর্বে আর্জেন্টিনাকে মাঠের লড়াইয়ে বেশ চাপের মুখেই পড়তে হয়েছে। শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়ে তারা পরের রাউন্ড নিশ্চিত করে। এর পরের ম্যাচে মিশরের বিপক্ষে এক সময় ২-০ গোলে পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা, যেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় তারা।
সবশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ। র্যাঙ্কিংয়ের পরিসংখ্যান যাই হোক না কেন, কঠিন মুহূর্তগুলো সামলেই তারা এখন শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন