সংবাদ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সাচিংপ্রু জেরী

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সাচিংপ্রু জেরী
আশ্রয়কেন্দ্রে দুর্গতদের হাতে খাবার তুলে দিচ্ছেন সাচিংপ্রু জেরী। ছবিঃ সংবাদ

বান্দরবান পৌরসভার বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। সোমবার (১৩ জুলাই) দুপুরে তিনি বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাবার তুলে দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বন্যার্তদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরে তিনি মোটরসাইকেলে করে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সাচিংপ্রু জেরী বলেন, ‘বন্যাকবলিত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

খাবার বিতরণকালে স্থানীয় দলীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। দুর্গতদের মাঝে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সাচিংপ্রু জেরী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বান্দরবান পৌরসভার বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। সোমবার (১৩ জুলাই) দুপুরে তিনি বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাবার তুলে দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বন্যার্তদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরে তিনি মোটরসাইকেলে করে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সাচিংপ্রু জেরী বলেন, ‘বন্যাকবলিত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

খাবার বিতরণকালে স্থানীয় দলীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। দুর্গতদের মাঝে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত