সংবাদ

দাদির সঙ্গে ফেরার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

দাদির সঙ্গে ফেরার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
বাসের ধাক্কায় শিশুর মৃত্যু। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় সিয়াম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ধান্যঘরা গ্রামের পলাশ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দুপুরে সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে বাড়িতে ফিরছিল। বাড়ির সামনে ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী ‘রেখা পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হয়েছিল এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

দাদির সঙ্গে ফেরার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় সিয়াম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ধান্যঘরা গ্রামের পলাশ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দুপুরে সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে বাড়িতে ফিরছিল। বাড়ির সামনে ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী ‘রেখা পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হয়েছিল এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত