সংবাদ

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ​

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার   ​

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার উদ্দেশে রওনা হন।

​সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন তিনি।

​সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত এই কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দেশে ফিরে আসার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ​

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার উদ্দেশে রওনা হন।

​সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন তিনি।

​সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত এই কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দেশে ফিরে আসার কথা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত