ফেনী শহরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে গাঁজাসহ ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তারের নেতৃত্বে শহরের বিভিন্ন মাদক স্পটে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তাদের ফেনী জেলা কারাগার-২-এ পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন–সদর উপজেলার আবদুল্লাহ আল নোমান (২৬), সোনাগাজী উপজেলার মো. নাছির উদ্দিন রোমান (৩৯), মোশারফ হোসেন (৪২), মো. ইউনুস (৫০), মো. আলা উদ্দিন (৩৫) ও দাগনভূঞা উপজেলার জালাল আহম্মদ আলমগীর (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা সেবন ও বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
\

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন