সংবাদ

সুনামগঞ্জ কারাগারে এক বন্দীর মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

সুনামগঞ্জ কারাগারে এক বন্দীর মৃত্যু
সুনামগঞ্জ জেলা কারাগার। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলা কারাগারে আক্কাছ আলী (৪৮) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আক্কাছ আলী সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে আক্কাছ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ কারাগারে এক বন্দীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলা কারাগারে আক্কাছ আলী (৪৮) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আক্কাছ আলী সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে আক্কাছ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত